ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৩, ২৩ অক্টোবর ২০২২
সিরাজগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১০ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে সদর থানার ওসি মো. হুমায়ুক কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া দিঘলকান্দি পূর্বপাড়া গ্রামের মৃত ফজলুল রহমান শেখের ছেলে মো. আব্দুর রাজ্জাক (৩৬), একই গ্রামের মো. মহির উদ্দিন শেখের ছেলে মো. মাসুদ শেখ (৩২) ও সিরাজগঞ্জ পৌরসভার ১নং খলিফা পট্টির মৃত বুজরক আলী ছেলে মো. মুঞ্জুর কাদির শাহনেওয়াজ বাবু (৪৪)।

ওসি মো. হুমায়ুক কবির জানান, শনিবার (২২ অক্টোবর) রাতে গোপন সাংবাদের ভিত্তিতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া দিঘলকান্দি পূর্বপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আব্দুর রাজ্জাকের কাছ থেকে ৫০ ইয়াবা, মাসুদ শেখের নিকট থেকে ৩০ ইয়াবা ও মুঞ্জুর কাদির শাহনেওয়াজ বাবুর কাছ থেকে ৩০ ইয়াবাসহ তাদের আটক করা হয়।

Advertisement

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!