ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে দেড় লাখ টাকার মাদকদ্রব্যসহ গ্রেফতার ৪

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৯, ২০ অক্টোবর ২০২২
মানিকগঞ্জে দেড় লাখ টাকার মাদকদ্রব্যসহ গ্রেফতার ৪
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে পৃথক অভিযানে আট গ্রাম হেরোইন ও ২৫০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য এক লাখ ৫০ হাজার টাকা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর থানার সেওতা গ্রামের মো. তারা মিয়ার ছেলে রাব্বি, সাটুরিয়া উপজেলার গোলাপপুর পুরান পাড়ার মো. মোশারফ হোসেনের ছেলে সাখাওয়াত, ঘিওরের কুস্তা গ্রামের চাঁন মিয়ার ছলে মো. লিটন মিয়া এবং দৌলতপুর উপজেলার ধামশ্বর গ্রামের সহিম উদ্দীনের ছেলে হুমায়ন কবির।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ সদর হাসপাতাল এলাকা থেকে রাব্বি ও সাখাওয়াতকে আট গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। এছাড়া ঘিওর উপজেলার কুস্তা কবরস্থান এলাকা থেকে মো. লিটন মিয়াকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে দৌলতপুর উপজেলার কাকনা বাজার থেকে ২০০ পিস ইয়াবাসহ হুমায়ন কবিরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য এক লক্ষ ৫০ হাজার টাকা।

Advertisement

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া মানিকগঞ্জ সদর, ঘিওর ও দৌলতপুর থানায় পৃথক তিনটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!