[ দেশজুড়ে ]
জ্বরের ওষুধ ভেবে কীটনাশক পান, নিথর হলেন তরুণী
ফাইল ছবি
নীলফামারীর কিশোরগঞ্জে জ্বরের ওষুধ ভেবে কীটনাশক পানে কাকুলি আক্তার নামে এক প্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কাকুলি আক্তার রণচণ্ডী ইউপির উত্তরপাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে।
কাকুলির বাবা জানান, তার মেয়ে বাকপ্রতিবন্ধী ছিল। তিন দিন ধরে সে জ্বরে ভুগছিল। ঘরে টেবিলের ওপর কীটনাশকের বোতল ছিল। জ্বরের ওষুধ ভেবে মঙ্গলবার দুপুরে (ক্লোরাফেল) সে কীটনাশক পান করে। পরে অসুস্থ হলে তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে রংপুরে রেফার করেন চিকিৎসক। পরে রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মারা যায় সে।
.png)
কিশোরগঞ্জ থানার এসআই নোমান জানান,লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রাতেই ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!