মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে বুধবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৮ জন, আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলায় ৪ ও সিআর মামলায় ৩ আসামি রয়েছেন।
.png)
জানা গেছে, পুলিশ সুপার মো. রাফিউল আলমের নির্দেশে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, সদর থানার ওসি রফিকুল ইসলাম ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একাধিক টিম গ্রেফতার অভিযানে অংশ নেন। পুলিশের সংশ্লিষ্ট থানা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গ্রেফতারকৃত আসামিদের বুধবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।