মাঠে ছাগল আনতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাঠে ছাগল আনতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মহিম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার মহিম লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরদরবেশ এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে। এর আগে, গত বুধবার দুপুর ২টার দিকে উপজেলার চরএলাহী ইউপির চরউমেদ গ্রামে এ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত মহিম মাঝে মধ্যে কিশোরীকে রাস্তায় একা পেলে ইভটিজিং করতেন। মঙ্গলবার সকালে কিশোরীকে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ক্ষেপে যান মহিম। বুধবার দুপুরে ওই কিশোরী চরউমেদ গ্রামে বাড়ির পাশের একটি মাঠে ছাগল আনতে গেলে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন তিনি।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান।
তিনি বলেন, বুধবার দুপুরে মাঠ থেকে ছাগল আনতে গেলে একা পেয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন মহিম। এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে থানায় মামলা করেন ওই কিশোরীর বাবা। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।