ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে ভূমিদস্যুদের অত্যাচারে অতিষ্ঠ  এলাকাবাসী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪০, ২৮ অক্টোবর ২০২২
মুন্সীগঞ্জে ভূমিদস্যুদের অত্যাচারে অতিষ্ঠ  এলাকাবাসী
ছবি ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আল-আমিন বাজারে ভূমিদস্যুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। শুক্রবার সকাল ১০ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আল-আমিন বাজারের সামনে ঢাকা-দোহার সড়কে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে।

এতে অংশগ্রহণকারীরা ভাগ্যকুল ইউনিয়নের  ভূমিদস্যু রফিকুল ইসলাম ও স্থানীয় মো. হাবিবুর রহমান মাসুদের বিচারের দাবিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এ সময় বক্তৃতা করেন ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য নুরুল আলম মোড়ল, ভুক্তভোগী ফরেস মোড়ল, আব্দুল মালেক, নুরুল হক, বারেক মোড়ল প্রমুখ।

ইউপি সদস্য নুরুল আলম মোড়ল বলেন, ভূমিদস্যু রফিকুল ও হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে অন্যের জমি দখল করে কেনাবেচা করে আসছেন। এভাবেই কয়েক বছরের ব্যবধানে কোটি কোটি টাকার মালিক  বনে গেছেন তারা। অন্যের জমি দখল করা তাদের নেশা ও পেশা। সে টাকার গরমে আইনকে তোয়াক্কা করে না। জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছেন তারা।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!