শুক্রবার বিকেলে পুলিশ ধাওয়া করলে পুকুরে ঝাঁপ দেন ইয়াসিন। পরে লালুয়া ইউপির চান্দুপাড়া গ্রামের পুকুর থেকে গ্রেফতার করা হয়। এর আগে ৭ জুন ধর্ষণ মামলা করেন ওই তরুণীর মা।
জানা যায়, প্রতিদিন রাতে বাড়ির পাশের খালে মাছ শিকার করতে যান ওই তরুণীর বাবা-মা। তখন বাসায় একা থাকতেন ওই তরুণী। এ সুযোগে গত বছরের ১ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত রাতে ওই তরুণীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন ইয়াসিন।
.png)
চলতি বছরের ৪ মে ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়। কিন্তু বিয়ের কয়েক দিন পর অসুস্থ্য হয়ে পড়েন ওই তরুণী। ওই সময় শ্বশুড়বাড়ির লোকজন তাকে চিকিৎসকের কাছে নিলে জানতে পারেন সাত মাসের অন্তঃসত্বা ওই তরুণী। পরে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দিলে ঘটনাটি পরিবারকে জানান ওই তরুণী। শুরু তাই নয়, বর্তমানে আড়াই মাস বয়সী ছেলেসন্তানকে নিয়ে বাবার বাড়িতে রয়েছেন তরুণী।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, অভিযুক্ত প্রায় ৫ মাস গা ঢাকা দিয়ে থাকলেও শুক্রবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।