ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পলাশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০১, ৩০ অক্টোবর ২০২২
পলাশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মৃত শিশুটিকে দেখতে মানুষের ভিড়

নরসিংদীর পলাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে আবিদ হাসান নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবিদ একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে গজারিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. আরিফুল ইসলাম বলেন, সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলতে যায় আবিদ। দীর্ঘক্ষণ পার হলেও শিশুটি বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে আবিদকে ভাসতে দেখে পরিবারের লোকজনদের জানান প্রতিবেশীরা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!