দণ্ডিতরা হলেন- চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ গাজীপুর এলাকার কাজী মেজবাহ উদ্দিনের ছেলে বাসচালক কাজী শিশির আহমেদ, ঝালকাঠির সদর উপজেলার সুগন্ধিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে বাসের সুপারভাইজার মো. সোহেল খান, কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ এলাকার আব্দুস সাত্তারের ছেলে বাসের হেলপার মো. আষাঢ় ওরফে বোরহান ও কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকার মো. ইসমাইলের ছেলে মো. রুবেল।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদক মামলায় বাসচালক কাজী শিশির আহমেদ ও সুপারভাইজার মো. সোহেলকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বাসের হেলপার মো. আষাঢ় ও সহযোগী মো. রুবেলকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদেরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
.png)
২০১৭ সালের ২৮ নভেম্বর নগরের চান্দগাঁও থানার যমুনা স্কয়ার কমিউনিটি সেন্টারের সামনে রিল্যাক্স পরিহনের একটি বাস থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করে র্যাব। ওই সময় বাসচালক কাজী শিশির আহমেদ, সুপারভাইজার মো. সোহেল খান ও হেলপার মো. আষাঢ় ওরফে বোরহানকে আটক করা হয়। ওই ঘটনায় চান্দঁগাও থানায় মামলা করে র্যাব। মামলাটিতে ২০২০ সালের ২ নভেম্বর আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরবর্তীতে ১২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।