ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনের ১৪ টিকিটসহ কালোবাজারি গ্রেফতার 

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১০:০২, ৩ নভেম্বর ২০২২
ট্রেনের ১৪ টিকিটসহ কালোবাজারি গ্রেফতার 
গ্রেফতার মজিবুল হক। ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন এলাকা থেকে ১৪টি ট্রেনের টিকিটসহ মজিবুল হক নামে এক  কালোবাজারিকে গ্রেফতার করেছে সৈয়দপুর জিআরপি পুলিশ।

বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মজিবুল ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের দিগন্তপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। উদ্ধার হওয়া ১৪টি টিকিটে ৩২টি আসন ছিলো।

সৈয়দপুর জিআরপি থানার পরিদর্শক সাকিউল আযম জানান, সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে ১৪টি ট্রেনের টিকিটসহ তাকে গ্রেফতার করা হয়েছে। অনলাইনে কাটা উদ্ধার হওয়া ১৪টি টিকিটে ৩২টি আসন ছিলো। গ্রেফতার মজিবুল একজন কালোবাজারি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!