শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের সবাইকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক তাজুল ইসলাম।
মামলা সূত্রে জানা গেছে, নিচ কুলিহার গ্রামের মৃত আনার আলী মন্ডলের ছেলে ইউনুছ আলী মন্ডলকে (৫২) গত ৫ ফেব্রুয়ারি অভিনব কায়দায় জিম্মি করে অপহরণের পর চাঁদাবাজি, মারধর, ব্যাংকের ফাঁকা চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর গ্রহণ, মোবাইল এবং মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনি নিজে বাদী হয়ে গত ৬ ফেব্রুয়ারি মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
.png)
এরপর কোনো প্রতিকার না পেয়ে ন্যায় বিচারের আশায় বাধ্য হয়ে নওগাঁর ২নং আমলী আদালতে কাঁশোপাড়া গ্রামের মোশারফ হোসেন মল্লিকের ছেলে শহিদুর ইসলাম মল্লিক (৩২), নাপিতপাড়া গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মানুনুর রশিদ (৫০) ও আব্দুর রশিদ (৪৫), আমের আলীর ছেলে বাবুল হোসেন (৩৫), রাঙ্গামাটিয়া গ্রামের ইন্দ্র চন্দ্রের ছেলে বিধান চন্দ্র (২৯) এবং কাঁশোপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে উজ্জল হোসেন (২৬) এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী সমরেন্দ্রনাথ কুন্ডু বলেন, মামলায় এজাহারভুক্ত পলাতক আসামিরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। পরবর্তীতে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।