সোমবার দুপুর ১২টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক গোলাম সারোয়ার এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না আসামি। দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান জয়পুরহাটের কালাই উপজেলার চকবারই ইটাতলা গ্রামের কলিম উদ্দিনের ছেলে।
মামলার আসামিপক্ষের আইনজীবী ছিলেন রাব্বিউল হাসান মোনেম। সরকারি পক্ষের ছিলেন এপিপি উদয় সিংহ ও পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল।
.png)
জানা যায়, ২০০৯ সালের ১০ অক্টোবর রাতে কোনো এক সময় স্ত্রী জেসমিনকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান মিজানুর। এ ঘটনায় ২৭ অক্টোবর কালাই থানায় হত্যা মামলা করেন জেসমিনের বাবা তোজাম্মেল হক। মামলার পর মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। এরপর কারাগারে পাঠানো হয়। পরে জামিনে বের হন তিনি। ২০১১ সালের ৩১ জানুয়ারি কালাই থানার এসআই আকতার আদালতে তার নামে অভিযোগপত্র দাখিল করেন। ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ এ রায় দেন।