রোববার রাতে উপজেলার নয়াপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জামাল টেকনাফ পৌরসভার কুলাল পাড়ার মৃত কবির আহমদের ছেলে।
পলাতক আসামিরা হলেন সাবরাং ইউপির ৬ নম্বর ওয়ার্ড নয়াপাড়া মৃত আব্দুল মালেকের ছেলে বশির আহমদ, একই এলাকার মো. হোসেনের ছেলে মো. রিফাত, নয়াপাড়া ঝিনাপাড়ার মৃত সৈয়দ মেম্বারের ছেলে মো. শরীফ।
.png)
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, রোববার রাতে নয়াপাড়া বাজার সংলগ্ন আব্দুল জব্বারের মুদি দোকানের সামনে রাস্তার কাছে মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যে র্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তার অপর তিন সহযোগী পালিয়ে যায়। এসময় আটক ব্যক্তির সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ১২১ ক্যান বিয়ার ও ৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিদেশি মদ ও বিয়ার ক্যানসহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে টেকনাফ-কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।