ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় অটোরিকশার ধাক্কায় টমটম চালক নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০১, ৭ নভেম্বর ২০২২
চকরিয়ায় অটোরিকশার ধাক্কায় টমটম চালক নিহত
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় অটোরিকশার ধাক্কায় রেজাউল করিম নামে এক টমটম চালক নিহত হয়েছেন।

সোমবার সকাল ৯টার দিকে চকরিয়া পৌর শহরের সোসাইটিপাড়া রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী গ্রামের আবু ছৈয়দের ছেলে।

জানা যায়, টমটম চালক রেজাউল করিম যাত্রী নিয়ে পৌর শহর থেকে ফাঁসিয়াখালীতে চলাচল করতেন। সোমবার সকাল ৯টার দিকে দ্রুতগতির একটি অটোরিকশা টমটমটিকে ধাক্কা দেয়। এ সময় টমটম চালক রেজাউল করিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। সেখানে রেজাউল করিমের মৃত্যু হয়।

Advertisement

চিরিংগা হাইওয়ের থানার পরিদর্শক মুর্শেদুল আলম ভূঁইয়া বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও টমটম উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!