ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে ২ জনের আত্মহত্যা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৪, ৭ নভেম্বর ২০২২
নালিতাবাড়ীতে ২ জনের আত্মহত্যা
ফাইল ফটো

শেরপুরের নালিতাবাড়ীতে পৃথক ঘটনায় দুইজন আত্মহত্যা করেছেন। খাইরুল নামে একজন বিষপান করে এবং সমলা খাতুন নামে অপরজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সোমবার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নে এসব ঘটনা ঘটে। মৃত খাইরুল ইসলাম কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামের জয়নাল আবদীনের ছেলে।

জানা যায়, নিহত খাইরুল ইসলাম স্ত্রীসহ ঢাকায় বসবাস করতেন। তার স্ত্রী একটি বাসায় ঝিয়ের কাজ করতেন। ঐ বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে স্বামীকে নিয়ে নালিতাবাড়ীর গ্রামের বাড়িতে চলে আসেন। পরে বাসার মালিক নালিতাবাড়ী থানায় চুরির অভিযোগ দাখিল করলে পুলিশ কিছু চোরাই মালামাল উদ্ধার করে তার স্ত্রীকে কারাগারে পাঠায়। এ ঘটনায় ক্ষোভ ও অভিমানে বিষ পান করে সোমবার ভোরে আত্মহত্যা করেন খাইরুল।

Advertisement

অপরদিকে, একই ইউনিয়নের বেনুপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী সালমা খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার পরিবারের লোকজন সিলেটে বসবাস করতেন। আর্থিক দীনতা ও অসুস্থতার কারণে তিনি সোমবার সকালে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নালিতাবাড়ী থানার ওসি এমদাদুল হক বিষয়গুলোর সত্যতা নিশ্চিত করে জানান, উভয় ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!