ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহী শিক্ষা বোর্ডের ২ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ৭ নভেম্বর ২০২২
রাজশাহী শিক্ষা বোর্ডের ২ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফাইল ছবি

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪।

সোমবার দুপুরে বিচারক ফয়সাল তারেক শুনানি শেষে তাদের বিরুদ্ধে এ আদেশ প্রদান করেন।

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া দুই কর্মকর্তা হলেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মঞ্জুর রহমান খান ও উপ-সচিব (ক্রীড়া অফিসার) ওয়ালিদ হোসেন। তাদের মধ্যে মঞ্জুর রাজশাহী শিক্ষা বোর্ডের অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ও ওয়ালিদ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

Advertisement

সোমবার বিকেলে বাদীপক্ষের আইনজীবী একরামুল হক ডেইলি বাংলাদেশেকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বছরের ১৮ অক্টোবর রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছিলেন। তার আগে ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় সচিবের কক্ষে ঢুকে তাকে মারধরের চেষ্টা ও ত্রাস সৃষ্টির অভিযোগে মামলাটি করা হয়।

আইনজীবী একরামুল আরো বলেন, পরে এ মামলায় আসামিদের হাজির হতে সমন জারি করেছিল আদালত। কিন্তু দুই আসামি মামলার নির্ধারিত দিন সোমবার আদালতে হাজির হননি। তাই আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে।

নগরীর রাজপাড়া থানা পুলিশকে গ্রেফতারি পরোয়ানা তামিলের নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!