তাদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় তিনজন, মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় দুইজন ও আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলার দুইজন ও সিআর মামলার এক আসামি রয়েছেন।
গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী ও মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান চালানো হয়। পুলিশের সংশ্লিষ্ট সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকাল ১১টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
.png)