[ দেশজুড়ে ]
রাতের আঁধারে দুর্বৃত্তরা কাটল ৫০০ গাছ
কেটে ফেলা গাছ
লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের একটি বাগানের পাঁচ শতাধিক সুপারি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে গাছে থাকা প্রায় এক লাখ টাকার সুপারিও লুটে নেয়া হয়েছে।
সোমবার রাতে শহরের ২ নম্বর ওয়ার্ডের দেনায়েতপুর গ্রামের পাটোয়ারীর নদীর পাড় সড়কের পাশে এ ঘটনা ঘটে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী মালিকের।
বাগান মালিক রফিকুল ইসলামের ছেলে মাজারুল ইসলাম রিয়াজ বলেন, মঙ্গলবার সকালে সুপারি পাড়তে বাগানে গিয়ে দেখি ৫০০ গাছের চারা কাটা। কে বা কারা এসব গাছ কেটেছে তা বলতে পারছি না। কারো সঙ্গে আমাদের বিরোধও নেই। তবে স্থানীয় দেলোয়ার পাটোয়ারী ও বাবুল হোসেন এসব গাছ কাটতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাসান জাহাঙ্গীর বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!