এর আগে, মঙ্গলবার রাত ১২টা ২০ মিনিটের দিকে চর আবদুল্লাহ ইউনিয়নের পশ্চিম পাশে নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তি মহিউদ্দিন নোয়াখালীর সুবর্ণচর এলাকার নানু ফরাজির ছেলে মহিউদ্দিন।
আহত ব্যক্তিরা হলেন- কমলনগর উপজেলার চরফলকন এলাকার তসির আহম্মদের ছেলে মো. আব্বাস মাঝি, রামগতির পশ্চিম চরকলাকোপা গ্রামের মো. ইউনুসের ছেলে মো. ইউসুফ ও নোয়াখালীর সুবর্ণচরের আলমগীর ফরাজির ছেলে মো. ফারুক।
.png)
জেলেরা জানান, প্রতিদিনের মতো মেঘনায় মাছ শিকারে যান তারা। কিছু দূর গেলে অন্য একটা ট্রলারযোগে বেশ কয়কজন জলদস্যু তাদের ওপর হামলা চালায়। এ সময় প্রথমে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টাকা দাবি করে। পরবর্তীতে গুলি চালালে কয়েক জেলে নদীতে ঝাপ দিয়ে প্রাণে বেঁচে যান। তবে তাদের সহপাঠী জেলে মহিউদ্দিনকে তারা নিয়ে যান। তার কোনো খবর এখনো পাওনা যায়নি বলে জানিয়েছেন তারা।