ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে তথ্য-প্রযুক্তি আইনে যুবকের ৭ বছর কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ১০ নভেম্বর ২০২২
রাজশাহীতে তথ্য-প্রযুক্তি আইনে যুবকের ৭ বছর কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় সুজন মোহন্ত নামের এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল। অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহীর বিচারক মো. জিয়াউর রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি সুজন মোহন্তের গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়। তিনি জয়পুরহাটের পাঁচবিবি থানার পশ্চিম বালিয়াঘাটা কাদেরপাড়া গ্রামের তারাপদ মোহন্তের ছেলে।

Advertisement

বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বেগম।

তিনি বলেন, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে সুজন তার ফেসবুক আইডি থেকে পবিত্র কাবাশরীফের ওপরে হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা হনুমানের ছবি বসিয়ে ফেসবুকে আপলোড করেন। সুজন মোহন্ত এর মাধ্যমে ইসলাম ধর্মাবলম্বীদের অনুভূতিতে চরম আঘাত করেছেন। এ ঘটনায় জয়পুরহাটের পাঁচবিবি থানার এসআই আবু জাফর মো. সালেহ তথ্য ও যোগযোগ প্রযুক্তি আইনে সুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তাকে গ্রেফতার করে তার ব্যবহৃত মোবাইল থেকে আপলোডকৃত ছবি উদ্ধার করা হয় এবং তার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করে পুলিশ।

অ্যাডভোকেট ইসমত বলেন, সাক্ষ্য ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে সুজন মোহন্তের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করেন। এ অপরাধে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার সময় অভিযুক্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!