ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেই দুই পোপামাছ বিক্রি করে গনি পেলেন সাড়ে তিন লাখ টাকা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৩, ১০ নভেম্বর ২০২২
সেই দুই পোপামাছ বিক্রি করে গনি পেলেন সাড়ে তিন লাখ টাকা
ছবি: সংগৃহীত

কক্সবাজারের সেন্টমার্টিনের আবদুল গনি দুটি পোপা মাছ বিক্রি করে পেয়েছেন সাড়ে তিন লাখ টাকা। গত মঙ্গলবার সকালে আবদুল গণির মালিকানাধীন এফবি  মায়ের দোয়া’ নামে একটি ট্রলারে ২৪ কেজি ৯০০ গ্রাম ও ৩০ কেজি ৩০০ গ্রামের দুটি পোপা মাছ ধরা পড়ে।

মাছ দুটির দাম হাকা হয়েছিল ৫ লাখ টাকা। সেখানে ক্রেতা না পেয়ে রাতে এ দু' টি মাছ নিয়ে আসা হয় কক্সবাজার ফিশারি ঘাটে। রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারের ফিশারিঘাটের মোহাম্মদ ইছাহাক সওদাগর নামে একজন মাছ ব্যবসায়ী মাছ দুটি কিনে নেন সাড়ে তিন লাখ টাকা দিয়ে।

Advertisement

ট্রলারের মালিক আবদুল গণি বলেন, মাছ দুটি স্ত্রী প্রজাতির হওয়ায় তিনি আশানুরূপ দাম পাননি। এ মাছ দুটি নাফনদীর মোহনায় বড়শি ফেলে ধরা হয়েছিল। 

ডেইলি-বাংলাদেশ/আরএম/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!