শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউর রহমান সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের কবির আহাম্মদের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সকালে জেলা শহর থেকে যাত্রী নিয়ে আখাউড়ার দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। আলাকপুর এলাকায় পৌঁছালে একটি পিকআপভ্যানকে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশার পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)