ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল যাত্রীর

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ৩০ অক্টোবর ২০২২
অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল যাত্রীর
ফাইল ছবি

নরসিংদীর পলাশে কাভার্ডভ্যানের ধাক্কায় আলমগীর হোসেন নামে এক অটোযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।

রোববার বিকেলে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩০ বছর বয়সী আলমগীর ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বন্দগোয়ালিয়া গ্রামের আমিন মিয়ার ছেলে।

আহতরা হলেন- জেলার রায়পুরা উপজেলার পাহাড় মরজাল এলাকার মঞ্জুর আলীর মেয়ে সামসুরনাহার লিজা, তার ছয় বছরের ভাতিজা সায়মন, বেলাব উপজেলার হারিসাঙ্গান গ্রামের বজলুর রহমানের ছেলে ইলিয়াছ মিয়া, গাজীপুরের রাজেন্দ্রপুর থানার শ্রীপুর এলাকার নূরউদ্দিনের ছেলে অটোচালক আশরাফুল মিয়া ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার খলিল মিয়ার ছেলে জালাল মিয়া।

Advertisement

স্থানীয়রা জানায়, বিকেলে গাজীপুর থেকে পাঁচজন যাত্রী নিয়ে নরসিংদীর ইটাখোলার দিকে যাচ্ছিল অটোরিকশাটি। কাভার্ডভ্যানটি চরসিন্দুর থেকে গাজীপুরের দিকে যাচ্ছিল। চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুরে পৌঁছালে অটোরিকশাকে ধাক্কা দেয় কাভার্ডভ্যানটি। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে চালকসহ সব অটোযাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে আলমগীরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পলাশ থানার এসআই আজাদ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!