বুধবার রাত সাড়ে ১০টার দিকে মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- মো. হাসান, মো. সুমন ও মো. ফরিদ। নিহতরা সবাই পথচারী বলে জানিয়েছে পুলিশ।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি একেএম সরফুদ্দিন বলেন, যাত্রীবাহী একটি বাসের পেছনে ধাক্কা দেয় একটি লরি। লরিটিকে আবার পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে পথচারীসহ কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
.png)