শুক্রবার সকালে উপজেলার শহরতলীর খোজাখালী এলাকায় এ ঘটনা ঘটে। সুকুমার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের বড়াই মণ্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মো. আতাউর রহমান।
.png)
তিনি বলেন, খোজাখালী এলাকার মহিদুর রহমানের ইটভাটায় এক বছর ধরে শ্রমিকের কাজ করছিলেন সুকুমার। শুক্রবার সকালে টিলা থেকে মাটি কাটছিলেন সুকুমার। এ সময় হঠাৎ মাটিচাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরো বলেন, ইটভাটায় কাজ করার সময় হঠাৎ মাটিচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি বলে জানান তিনি।