[ দেশজুড়ে ]
প্রাইভেটকারের ইঞ্জিনের নিচে গাঁজা, দুই ব্যবসায়ী আটক
আটকরা। ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। এ সময় গাঁজা বহনকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
শুক্রবার রাত ৩টার দিকে বড়াইগ্রাম থানার রাজাপুর বাজার এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটক প্রাইভেটকার চালক রহিদুল ইসলাম রংপুর জেলার কোতোয়ালি উপজেলার পূর্ব বড়বাড়ি মরিসটারী এলাকার আবুল হোসেনের ছেলে ও মুসা সরকার লালমনিরহাট জেলার সাহেবপাড়া রেল স্টেশন এলাকার সোলেমান আলীর ছেলে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।
তিনি বলেন, দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করেতেন তারা। পরে তারা বিভিন্ন এলাকার মাদক সেবীদের কাছে বিক্রি করেতেন। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ৩টার দিকে নাটোরের বড়াইগ্রাম থানার রাজাপুর বাজার এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!