লক্ষ্মীপুরে ৭ জুয়াড়ি আটক
লক্ষ্মীপুরে সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়নের তালতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ভবভদ্রী গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ২৬ বছর বয়সী ইমন ওরফে সুমন, একই গ্রামের খোরশেদ আলমের ছেলে ৪০ বছর বয়সী মো. নিজাম, একই উপজেলার বারই চতইল গ্রামের মোক্তার হোসেনের ছেলে ৩৭ বছরের শাহ আলম, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মান্নান ভূঁইয়ার ছেলে ৫৫ বছরের হান্নান ভূঁইয়া, একই জেলার ফরিদগঞ্জ উপজেলার বাসরা গ্রামের ওলি উল্যার ছেলে ৩০ বছরের রাকিবুল হাসান, চন্দ্রগঞ্জ থানাধীন পূর্ব জাফরপুর গ্রামের আব্দুর রবের ছেলে ৪১ বছরের আবু তাহের ও একই গ্রামের নজির আহম্মদের ছেলে ৩৫ বছরের মো. খোকন।
.png)
চন্দ্রগঞ্জ থানার এসআই মো. মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। এ সময় সরাত জুয়াড়িকে আটক করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।