ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডেকে নিল রাতে, সকালে বাগানে মিলল মরদেহ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৮, ১৬ নভেম্বর ২০২২
ডেকে নিল রাতে, সকালে বাগানে মিলল মরদেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর মান্দায় মুনছুর আলী নামে ৩৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকালে গোয়ালমান্দা এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মুনছুর আলী উপজেলার গোয়ালমান্দা ফকিরপাড়া গ্রামের বুদুর ছেলে। 

জানা যায়, মঙ্গলবার রাতে মুনছুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান এক ব্যক্তি। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেও পাননি। বুধবার সকালে বাড়ি থেকে কয়েকশ দূরে একটি ইউক্যালিপটাস বাগানে তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

Advertisement

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গাজিউর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী। তিনি বলেন, মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!