[ বিনোদন ]
বাথরুম থেকে মার্কিন গায়ক ও র্যাপারের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
মার্কিন গায়ক ও র্যাপার অ্যারন কার্টার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। মার্কিন এই গায়ক ব্যাকস্ট্রিট বয়েজ নামে পরিচিত নিক ক্যাটারের ছোট ভাই। খবর বিবিসি
টিএমজেড ওয়েবসাইট সেন্টার জানিয়েছে, শনিবার ক্যালিফোর্নিয়ার ল্যানচেস্টারের বাসার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শুভাকাঙ্ক্ষিরা। তারা আরো জানান, সত্যিকার অর্থে এটি খুবই খারাপ সময়। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তারা কিছু বলতে পারেনি। কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
.png)
ব্যাকস্ট্রিট বয়েজের হাত ধরে ক্যারিয়ার শুরু করেন কার্টার। বিভিন্ন স্থানে তিনি অনেকগুলো কনসার্টও করেছেন। আস্ত আস্তে এই মার্কিন গায়কের ক্যারিয়ার সফলতার মুখ দেখতে ছিল। কিন্তু এরই মধ্যে তার জীবন প্রদীপ নিভে গেল।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!