ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাহফিলের খিচুড়ি খেয়ে বৃদ্ধার মৃত্যু, আতঙ্কে গ্রামবাসী

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ১৬ নভেম্বর ২০২২
মাহফিলের খিচুড়ি খেয়ে বৃদ্ধার মৃত্যু, আতঙ্কে গ্রামবাসী
অসুস্থদের চিকিৎসা দিচ্ছে মেডিকেল টিম

টাঙ্গাইলের দেলদুয়ায় মাহফিলের খিচুড়ি খেয়ে রাহেলা বেগম নামে ৯৪ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। অসুস্থ রয়েছেন শতাধিক মানুষ। এ নিয়ে গ্রামজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

মঙ্গলবার রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মারা যান রাহেলা। তিনি দেলদুয়া উপজেলার আটিয়া ইউনিয়নের গজিয়াবাড়ি গ্রামের বিষা চৌধুরীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, ১৩ নভেম্বর রাতে গজিয়াবাড়ি গ্রামের আক্কাস মিঞার বাড়িতে মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল শেষে তবারক খিচুড়ি বিতরণ করা হয়। খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন শিশুসহ শতাধিক নারী-পুরুষ। এরপর থেকে বাড়ি বাড়ি গিয়ে অসুস্থদের চিকিৎসা দিচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম।

Advertisement

স্থানীয় বাসিন্দা আলেয়া বলেন, মাহফিল শেষে দেওয়া খিচুড়ি খেয়ে তিনদিন ধরে ডায়রিয়ায় ভুগছেন শিশুসহ শতাধিক নারী-পুরুষ। বুধবার ভোর থেকে আরো মারাত্মক আকার ধারণ করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো আশরাফুল আলম বলেন, অসুস্থদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে বৃদ্ধা রাহেলা মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!