[ দেশজুড়ে ]
মুন্সিগঞ্জে ক্রেনের ধাক্কায় জাহাজ শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকার শাহ সিমেন্ট ফ্যাক্টরিতে ক্রেনের ধাক্কায় আজিম নামে ক্লিংকার বোঝাই জাহাজের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজিম নড়াইলের কড়াবাড়িয়া গ্রামের মো. রজব শিকদারের ছেলে। তিনি নূর সাকিয়া-১ নামে জাহাজের ইঞ্জিন চালাতেন।
নূর সাকিয়া-১ জাহাজের মাষ্টার মো. ফারুক জানান, মুক্তারপুর এলাকার শীতলক্ষ্যা নদীতে শাহ সিমেন্ট ফ্যাক্টরির ক্রেনের মাধ্যমে নূর সাকিয়া-১ নামে জাহাজ থেকে ক্লিংকার নামানো হচ্ছিল। এ সময় হঠাৎ জাহাজের গ্রিজার তথা ইঞ্জিন অপারেটর আজিমের মাথায় ক্রেনের ধাক্কা লাগে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নারায়নগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
মুক্তারপুর নৌ-ফাঁড়ির এসআই রিয়াজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে তার আগেই ওই শ্রমিককে কারখানা কর্তৃপক্ষের লোকজন নারায়নগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!