শুক্রবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ধলেশ্বরী নদী থেকে তার লাশ উদ্ধার করে। নিহত রিয়াজ হোসেন উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর (খানপাড়া) এলাকার আমিনুল ইসলাম খোকনের ছেলে। রিয়াজ ঢাকার সাভারের একটি ফুলের দোকানের মালিক ছিলেন।
জানা যায়, শুক্রবার দুপুরে মরিশাস প্রবাসী মায়ের সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া হয় রিয়াজ হোসেনের। বিকেলে সিংগাইর উপজেলার ধল্লা এলাকার শহিদ রফিক সেতু থেকে আত্মহত্যার জন্য লাফ দেন তিনি। পরে ধল্লা পুলিশ ফাঁড়ি ও সিংগাইর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিন ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে ধলেশ্বরী নদীতে থেকে রিয়াজের লাশ উদ্ধার করে।
.png)
সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা বলেন, পারিবারিক সূত্রে জানা গেছে রিয়াজের বাবার সঙ্গে মায়ের বিচ্ছেদ হয়। এরপর তার মা মরিশাস চলে যান। রিয়াজ সাভারের একটি ফুলের দোকান দেন। শুক্রবার মোবাইল ফোনে কোন একটি বিষয় নিয়ে মায়ের সঙ্গে তার মনোমালিন্য হয়। এরপর তিনি আত্মহত্যার জন্য সেতু থেকে লাফ দেন। রিয়াজের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।