ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্ত্রী অসুস্থ থাকায় নবজাতককে বিক্রি করে দিলেন স্বামী

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫২, ২০ নভেম্বর ২০২২
স্ত্রী অসুস্থ থাকায় নবজাতককে বিক্রি করে দিলেন স্বামী
নবজাতক -ফাইল ছবি

রাজশাহী মহাগরীতে বাবার বিরুদ্ধে এক নবজাতক শিশুকে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযুক্ত বাবার নাম রহিদুল ইসলাম। রোববার সকাল সাড়ে ৯টায় পুলিশকে ফোন করে অভিযোগ করেন শিশুটির মা জান্নাতুন বেগম।

খবর পেয়ে মহানগরীর রাজপাড়া থানা পুলিশ গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এলাকা থেকে দুপুরে ১০ দিন বয়সের শিশুটিকে উদ্ধার করে।

উদ্ধার অভিযান শেষে দুপুরে রাজপাড়া থানার এসআই কাজল নন্দি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, থানায় ফোন আসার পরই তারা অভিযান শুরু করেন। এর আগে ওই শিশুর বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি একেক সময় একেক কথা বলেন।

সর্বশেষ তিনি জানান যে, নিজের নবজাতকটিকে গোদাগাড়ী থানার কাঁকনহাট এলাকায় বিক্রি করে দিয়েছেন। এরপর থানা পুলিশ ওই নবজাতকটিকে উদ্ধারে অভিযান চালায়। পরে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন। তারা এখন রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন বলেও জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই শিশুর বাবার দাবি তার স্ত্রীর অসুস্থ। সেই অসুস্থতার কারণে ওই নবজাতককে বিক্রি করে দিয়েছিলেন। এরজন্য ২৪ হাজার আবার কখনও ৩০ হাজার টাকাও নিয়েছেন বলে জানান। টাকার সঠিক পরিমাণ সম্পর্কে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!