মঙ্গলবার দুপুরে জেলার চতুর্থ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. রাশিদুল তালুকদার এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- উপজেলার কাশিমপুর ইউনিয়নের হরিপুর গ্রামের দুলাল মিয়া ও তার ছেলে তানভীর আহমেদ। নিহত হাবলু মিয়া ও দুলাল মিয়া সম্পর্কে চাচাতো ভাই।
.png)
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সঞ্জীব সরকার জানান, জমি নিয়ে চাচা ফয়জুর রহমানের জমির সীমানা নিয়ে দুলালের বিরোধ ছিল। এ নিয়ে ২০১৩ সালের ২৪ জানুয়ারি বিকেলে চাচার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফয়জুরকে পিটিয়ে আহত করেন দুলাল ও তানভীর। বাধা দিতে গেলে ফয়জুরের ছেলে হাবলুকে কুপিয়ে আহত করেন তারা। পরে হাবলুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন আশপাশের লোকজন। সেখান থেকে ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় পরদিন ছয়জনের নামে মুক্তাগাছা থানায় মামলা করেন নিহতের বাবা ফয়জুর। তদন্তের পর দুলাল ও তানভীরকে গ্রেফতার করে পুলিশ। তবে জামিন নিয়ে বিদেশে পালিয়ে যান তানভীর।