ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৌদির গোলরক্ষককে ফ্ল্যাট দিতে চান চট্টগ্রামের সাবেক মেয়র

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ২৩ নভেম্বর ২০২২
সৌদির গোলরক্ষককে ফ্ল্যাট দিতে চান চট্টগ্রামের সাবেক মেয়র
ইনসেটে মনজুর আলম

সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসিকে একটি ফ্ল্যাট দিতে চান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলম। আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ে বিশেষ অবদান রাখায় এ ঘোষণা দেন তিনি।

বুধবার চট্টগ্রামের মোস্তফা-হাকিম ভবন অডিটরিয়ামে সৌদি আরবের জয়ে শোকরানা জানাতে আয়োজিত দোয়া মাহফিলে ফ্ল্যাট দেওয়ার ঘোষণা দেন সাবেক এ মেয়র।

মনজুর আলম বলেন, আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে হারিয়ে সৌদি আরব মুসলিম উম্মাহর নাম উজ্জ্বল করেছে। এশিয়া ও মুসলিম রাষ্ট্রের এমন জয়ে আমরা আনন্দিত। সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইসিকে সংবর্ধনা দিতে আগ্রহী মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। অসাধারণ এ গোলরক্ষক প্রাচীরের মতো দাঁড়িয়ে ছিলেন সৌদির গোলবারের নিচে, তাই সৌদি আরব জয় লাভে সক্ষম হয়। তাকে বাংলাদেশে একটি ফ্ল্যাট বাড়ি উপহার দেওয়ার জন্য আমি প্রস্তুত।

Advertisement

মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে শোকরানা সমাবেশ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, মাওলানা ফরিদুল আলমসহ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন সংশ্লিষ্টরা।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!