ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ৫০ বছরের পেদা আটক
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. বজুল পেদা নামে ৫০ বছর বয়সী একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে ফতুল্লার লালপুর পৌষা পুকুরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বজলু পেদা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মজিবর পেদার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
ভুক্তভোগী শিশুটির মা জানান, সন্তানদের নিয়ে লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি। স্বামী না থাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। একই বাড়িতে ভাড়া থাকেন বজলু পেদা। সেই সুবাদে শিশুটির ঘরে আসা-যাওয়া করতেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ কক্ষে ডেকে নিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা করেন বজলু। ঠিক সেই সময় বাসায় ফিরতেই মেয়েকে কাঁদতে কাঁদতে বজলুর কক্ষ থেকে বের হতে দেখেন মা। কারণ জানতে চাইলে বিষয়টি মাকে খুলে বলে ভুক্তভোগী মেয়েটি।
.png)
ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বজলু পেদাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী শিশুটির মা।