সোমবার রাত আনুমানিক ৩টার দিকে পৌর এলাকার উত্তর কোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আবদুল কাদের উপজেলার মির্জানগর ইউপির সত্যনগর গ্রামের আবদুল ছামাদ ভূইয়ার ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর প্রাইভেটকারের চালক হিসেবে চাকরি করতেন আবদুল কাদের। ঘটনার দিন তার স্বামী ঘরে না থাকায় রাত আনুমানিক ৩টার দিকে দরজায় নক দেন কাদের। স্বামী বাড়িতে এসেছে মনে করে ওই গৃহবধূ ঘরের দরজা খুলে অভিযুক্তকে দেখতে পান।
.png)
এ সময় তিনি কাদেরকে দেখে হতভম্ব হয়ে যান এবং এত রাতে কেন তার বাড়িতে এসেছে জিজ্ঞেস করলে তিনি জরুরী কথা আছে বলে জোর করে ঘরে ঢুকেন। একপর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আসামিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে ওই গৃহবধূ পরশুরাম মডেল থানায় একটি মামলা করেন।
পরশুরাম মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, অভিযুক্তকে জেল হাজতে পাঠানো হয়েছে।