সোমবার দুপুরের দিকে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার খালেদ মাহমুদ উপজেলার ৪ নম্বর চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মির্জা আলী মিজির বাড়ির মো.আহসান উল্যার ছেলে।
এর আগে, গত শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরককাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, গত শনিবার বিকেলে শিশুটি তাদের বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। বিকেল ৪টার দিকে তার দূর সম্পর্কের চাচাতো বোনের জামাই খালেদ মাহমুদ শিশুটিকে কৌশলে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটি বিষয়টি তার পরিবারের লোকজনকে জানায়।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান।
তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি ওই শিশুর প্রতিবেশী এবং দুসম্পর্কের আত্মীয় হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলাটি তদন্ত করছে উপপরিদর্শক (এসআই) মো.আক্তার হোসেন। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।