[ দেশজুড়ে ]
অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেল ২ তরুণের
নিহত দুই তরুণ
চাঁদপুরের মতলব উত্তরে ব্যাটারিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভাটি রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মতলব উত্তরের দক্ষিণ টরকি গ্রামের রুস্তম আলীর ছেলে ২২ বছর বয়সী মোহাম্মদ আলী ও একই গ্রামের মহসিন মিয়ার ছেলে ২১ বছরের সালাউদ্দিন। তারা দুজনই উচ্চ মাধ্যমিকের ছাত্র।
স্থানীয়দের বরাত দিয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, সাহেব বাজার থেকে টরকি গ্রামের দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন সালাউদ্দিন ও মোহাম্মদ আলী। ভাটি রসুলপুর এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সামনে একটি কুকুর এসে পড়ে। কুকুরকে বাঁচাতে গিয়ে বিপরীত থেকে আসা অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!