ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাকা নিয়ে দুই বন্ধুর বিতণ্ডা, ছুরিকাঘাতে একজন নিহত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ২৫ নভেম্বর ২০২২
টাকা নিয়ে দুই বন্ধুর বিতণ্ডা, ছুরিকাঘাতে একজন নিহত
ফাইল ছবি

বগুড়ার কাহালুতে অটোভ্যান বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে নায়েব আলী নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ডোমর গ্রামের পিয়াস মাস্টারের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। নিহত ৩৩ বছর বয়সী নায়েব কাহালুর ওলাহালী গ্রামের আবুল হোসেনের ছেলে। অভিযুক্ত জায়েদ আলী একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তারা একে অপরের বন্ধু ছিলেন।

স্থানীয়রা জানায়, সম্প্রতি বাবার একটি ভ্যান নায়েবকে দিয়ে বিক্রি করিয়েছেন জায়েদ। সেই ভ্যান বিক্রির টাকা নিয়ে শুক্রবার বিকেলে দুই বন্ধুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতে নায়েবকে খুন করেন তিনি।

Advertisement

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জায়েদকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!