[ দেশজুড়ে ]
দুই ছেলেকে বিষ খাইয়ে হত্যা, সেই বাবা গ্রেফতার
দুই ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ
দিনাজপুরের বিরলে দুই ছেলেকে বিষ খাইয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবা ২৯ বছর বয়সী শরিফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মঙ্গলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শরিফুল বিরল পৌর শহরের শঙ্করপুর ঘোড়াপীর গ্রামের বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার আসলামউদ্দিন বলেন, পারিবারিক কলহের জেরে সাত ও তিন বছর বয়সী ছেলেক খাবারের সঙ্গে বিষ খাইয়ে হত্যা করেন শরিফুল। তবে বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষে এ হত্যাকাণ্ড চালান তিনি। শুক্রবার দুপুরে মরদেহ দুটি উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!