ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত

নরসিংদী
প্রকাশিত: ০০:২৩, ২৬ নভেম্বর ২০২২
প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী নিহত, স্বামী আহত
ফাইল ছবি

নরসিংদীর শিবপুরে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসমা আক্তার নামে এক নারী ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী আশরাফুল ইসলাম।

শুক্রবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে শিবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত আসমা আক্তার মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের বাদল মিয়ার মেয়ে।  তিনি রূপালী ব্যাংক লিমিটেডের নরসিংদী শাখায় সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, কিশোরগঞ্জ থেকে স্বামীর সাথে মোটরসাইকেলে করে নরসিংদী যাচ্ছিলেন। পথে ইটাখোলায় পৌঁছালে প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আসমা আক্তার নিহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাহ্উদ্দীন মিয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে একজন। তাদের উদ্ধার করে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!