ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের একই পরিবারের তিনজন নিহত

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ২০:৩০, ১৭ অক্টোবর ২০২২
অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের একই পরিবারের তিনজন নিহত
নিহত স্বামী-স্ত্রী (বামে)- ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানেবেরার পশ্চিমে দুটি গাড়ির সংঘর্ষে বাংলাদেশের একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

রোববার ক্যানেবেরার পশ্চিমের হাজেল হাউকির দক্ষিণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, একটি লাল টেয়োটার সঙ্গে সাদা টয়োটা ভ্যানের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হন। তারা বাংলাদেশি পর্যটক বলে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দুই গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি থেকে চারজনকে বের করতে ‘জাউস অব লাইফ’ ব্যবহার করা হয়েছে।

Advertisement

নিহতদের মধ্যে দুজন পুরুষ রয়েছেন। এর মধ্যে একজনের বয়স ৬১ বছর, অন্যজনের ২১ বছর। তাদের মধ্যে নিহত নারীর বয়স ৫৪ বছর।

ডেইলি মেইল নিহত বাংলাদেশিদের নাম প্রকাশ করেছে। নিহতরা হলেন- শাহিদ (৬১) এবং শ্রী খান (৫৪), রনি (২১)। চালক রাশেদ (২০) এখন হাসপাতালের আইসিইউতে আছেন।

নিহতদের এক স্বজন ফেসবুকে লিখেন, কিছু মৃত্যু অপ্রত্যাশীত। অপ্রস্তুত কিছু সংবাদ হঠাৎ সবকিছু স্তুমিত করে। আমার ভাবি ও ভাতিজাসহ আমাদের বড় ভাই চিকিৎসক রাশেদ আইসিইউতে আছেন। আল্লাহ যেন তাদের রক্ষা করেন। পরে তিনি আরেক পোস্টে লিখেন, আল্লাহ তাদের প্রত্যেককে জান্নাতবাসী করুন।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!