ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, পুড়ে গেল ৪ দোকান 

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ২৭ নভেম্বর ২০২২
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, পুড়ে গেল ৪ দোকান 
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জের সাহেবগঞ্জ বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে। 

শনিবার রাত ১০টার দিকে উপজেলার সাহেবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বাজারের আব্দুল জলিলের ভেটেরিনারি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন পাশ্ববর্তী সোনার দোকান, ওষুধের দোকান ও কীটনাশকের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আশিকুর রহমান জানান, আগুনে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় প্রায় অর্ধশতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পেয়েছে। 

সলঙ্গা থানার ওসি শহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!