ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কয়রায় বাজারে আগুন, কয়েক লাখ টাকার ক্ষতি

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৪, ২৬ নভেম্বর ২০২২
কয়রায় বাজারে আগুন, কয়েক লাখ টাকার ক্ষতি
আগুনে ক্ষতিগ্রস্ত ঘর-দোকান

খুলনার কয়রার দেওলিয়া বাজারে আগুন লেগেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

শ‌নিবার দুপুর সা‌ড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

প্রত‌্যক্ষদর্শী রা‌সেল আহ‌মেদ বলেন, দুপুরে মৎস‌্য ব‌্যবসা‌য়ী আফজা‌লের ঘ‌রের দরজার মু‌খে হঠাৎ আগুন জ্বল‌তে দেখি। এক মি‌নি‌টের ম‌ধ্যে কক‌শিটে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে।

Advertisement

ফায়ার সার্ভিস স্টেশ‌নের টিম লিডার গোলাম মোস্তফা বলেন, মৎস্য ব্যবসায়ী আফজাল ও ম‌নিরুল ইসলা‌মের দোকানে ককশিট থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এর আগেই মুনছুর মোড়‌লের বস‌তি ঘর, আজগার মোড়‌লের চা‌য়ের দোকান, বাবুর চা‌য়ের দোকানসহ আশপা‌শের কিছু ঘর পুড়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!