সোমবার দুপুরে ভারতের মহারাষ্ট্রের অওরঙ্গাবাদে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে। দুইজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল থেকে জানা গেছে, ঐ যুবকের শরীরের ৯০ শতাংশ ও যুবতীর শরীরের ৫০ শতাংশ অংশ পুড়ে গেছে।
.png)
পুলিশ জানায়, ঐ দুইজনেই প্রাণীবিদ্যার শিক্ষার্থী। তারা ড. বাবাসাহেব অম্বেডকর মারাঠাওয়াড়া বিশ্ববিদ্যালয় থেকে পিএচডি করছেন। বিশ্ববিদ্যালয়ের গবেষণাকেন্দ্রে প্রোজেক্টের কাজ করছিলেন ঐ যুবতী। হঠাৎ সেখানে ঢোকেন ঐ যুবক। ঢুকেই চিৎকার-চেঁচামেচি শুরু করেন তিনি। জানতে চান কেন তার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন তিনি। কী কারণে তার সঙ্গে মিশতে চান না।
এর কিছুক্ষণের মধ্যেই নিজের গায়ে পেট্রল ঢেলে নেন যুবক। লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে সহপাঠিনীকে জড়িয়ে ধরেন তিনি। পুরো ঘটনায় হতচকিত যান উপস্থিত লোকজন। গুরুতর দগ্ধ অবস্থায় দুইজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পুলিশের পক্ষ থেকে দুইজনের পরিবারে খবর দেওয়া হয়। যুবতীর পরিবারের পক্ষ থেকে ঐ যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়েছে।