পরে উপজেলা সহকারী কমিশার (ভূমি) ও রাণীনগর থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রোববার সকালে ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষক হাফিজুর রহমান উপজেলার মিরাট ইউপির মেরিয়া গ্রামের মৃত আশোক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক হাফিজুর রহমান বিদ্যালয়ে ছাত্রীদের নানাভাবে যৌন হয়রানি করে আসছিলেন। এ ঘটনায় ওই শিক্ষককে নিয়ে যৌন হয়রানির অভিযোগে কয়েকবার মিটিংও করেছেন এলাকাবাসী। এরপরও তার এমন আচরণে পরিবর্তন না হওয়ায় এবং শিক্ষকের বিচারের দাবিতে রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা বিদ্যালয়ে গিয়ে তাকে অবরুদ্ধ করেন। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও স্থানীয়দের চাপের মুখে পড়েন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে শাস্তির আশ্বাস দিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যান।
.png)
রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, উপজেলা সহকারী কমিশনারসহ ঘটনাস্থল থেকে শিক্ষক হাফিজুরকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, শিক্ষককে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।