ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সরকারি ক্রয় আইন-বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৪, ২৯ নভেম্বর ২০২২
সরকারি ক্রয় আইন-বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় সরকারি ক্রয় আইন-২০০৬ এবং সরকারি ক্রয় বিধিমালা-২০০৮ বিষয়ের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।

বুধবার বিকেলে খুলনা মহানগরীর একটি সম্মেলন কক্ষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. শহিদুল ইসলাম এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/উন্নয়ন) মো. আব্দুর রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা শহরে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও কোর্স সমন্বয়ক আবু সায়েদ মো. মনজুর আলম। খুলনা শহরে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্প বিভাগীয় কমিশনারের কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় খুলনা শহরে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনশন সেন্টার নির্মাণ প্রকল্পের আওতায় ৯ম গ্রেড বা তদূর্ধ্ব কর্মকর্তাদের সমন্বয়ে ২৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এর আগে, ২৩ নভেম্বর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী।

সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ এর বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!