বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে রাঙ্গামাটি নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক এ.ই.এম. ইসমাইল হোসেন এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, আসামি রনজিত পাটোয়ারী ভিকটিমের গানের শিক্ষক হওয়ার সুযোগ নিয়ে প্রায় দুই বছর পর্যন্ত বিভিন্ন সময়ে কমপক্ষে তিনবার যৌন হয়রানি ও শ্লীলতাহানি করেছেন মর্মে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে বিষয়টি প্রমাণ করতে সক্ষম হয়। এর প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামিকে দোষী সাব্যস্ত করে আট বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানার দণ্ডাদেশ প্রদান করে আদালত। জরিমানার অর্থ ভিকটিমকে বুঝিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশনাও দিয়েছে আদালত।
.png)
রাঙ্গামাটি জেলা দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সাইফুল ইসলাম অভি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।