ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পথচারীর ঘুষিতে প্রাণ গেলো অটোরিকশা চালকের

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ২ ডিসেম্বর ২০২২
পথচারীর ঘুষিতে প্রাণ গেলো অটোরিকশা চালকের
ফাইল ফটো

দিনাজপুরে বাগ্‌বিতণ্ডার জেরে পথচারীর ঘুষিতে খালেকুল ইসলাম নামে এক অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার দিনাজপুর পৌর শহরের চুড়িপট্টি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মো. খালেকুল ইসলাম বিরল উপজেলার মোহনপুর এলাকার ছাবের হোসেনের ছেলে। তিনি দিনাজপুর পৌরসভার মেদ্ধাপাড়া এলাকায় বসবাস করতেন। অভিযুক্ত পথচারীর নাম সন্তোষ ডাল মিয়া। তিনি শহরের মালদহপট্টি এলাকার বাসিন্দা।

জানা যায়, প্রতি শুক্রবার ঐ এলাকায় বাজার বসে। এ কারণে সেখানে যানজটের সৃষ্টি হয়। প্রতি শুক্রবারের মতো আজও সেখানে যানজটের সৃষ্টি হয়। ঐ পথ দিয়ে যাচ্ছিলেন সন্তোষ কুমার। তিনি যানজটে পড়ে অটোরিকশা চালক খালেকুলকে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা। সন্তোষ কুমার রেগে গিয়ে খালেকুলকে ঘুষি মারেন। এতে খালেকুল পড়ে যান। খালেকুলকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, একজন অটোরিকশা চালকের মৃত্যুর খবর পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!